রবিবারেও রাজ্য জুড়ে তৃণমূলের বিক্ষোভ ধরণা কর্মসূচি
দি নিউজ লায়নঃ পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রবিবারেও রাজ্য জুড়ে বিক্ষোভ ধরণা কর্মসূচি পালন তৃণমূলের। পথে নামলেন তৃণমূলের নেতা কর্মী বিধায়করাও। কোথাও গরুর গাড়ি চালিয়ে, কোথাও পেট্রোল পাম্পের সামনে, কোথাও আবার রাস্তায় উনুন জ্বালিয়ে চলল প্রতিবাদ। সামিল হলেন অসংখ্য সাধারণ মানুষ।
ক্যানিং
রবিবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের বাসস্ট্যান্ডে কেন্দ্রের জনবিরোধী মোদি সরকারের পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে অবস্থান বিক্ষোভে বসলেন জয়নগর কেন্দ্রের সাংসদ প্রতিমা মন্ডল, ক্যানিং পশ্চিম কেন্দ্রের বিধায়ক পরেশ রাম দাস, ক্যানিং-১ ব্লকের সভাপতি তৃণমূলের শৈবাল লাহিড়ী, তৃণমূলের যুব নেতা বিকাশ মজুমদার সহ তৃণমূলের কর্মীরা।ক্যানিং বাসস্ট্যান্ডে ১০ ও ১১ জুন ধরে চলছে পেট্রোপন্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে।এদিন জয়নগর কেন্দ্রের সাংসদ প্রতিমা মন্ডল বলেন কেন্দ্রের জনবিরোধী মোদি সরকারের রান্নার গ্যাস, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই অবস্থান বিক্ষোভ।
শান্তিপুর
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তার উপরে মাটির হাঁড়িতে রান্না করে অভিনব প্রতিবাদ বিক্ষোভ শান্তিপুর ব্লক তৃণমূল কংগ্রেসের। রবিবার শান্তিপুর নৃরসিংহ পুর এলাকার রাস্তার উপরে রান্নার গ্যাসের সিলিন্ডার হাতে তুলে এছাড়াও রাস্তার উপরেই কাঠের জ্বালানিতে রান্না করে অভিনব প্রতিবাদ বিক্ষোভ করলেন কয়েকশো তৃণমূল কর্মী সমর্থক। উপস্থিত ছিলেন নদিয়া জেলা জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুন্ডু, পঞ্চায়েত প্রধান শোভা সরকার সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। বিক্ষোভ প্রদর্শনের মধ্যে দিয়ে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল কর্মীরা। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এর আগেও গোটা নদীয়া জেলা জুড়ে কোথাও অবস্থান-বিক্ষোভ কোথাও আবার গরুর গাড়ির উপরে মোটরবাইক চাপিয়ে প্রতিবাদ মিছিল করতে দেখা গেছে।
বাঁকুড়া
কোথাও দড়ি দিয়ে চার চাকা টেনে আবার কোথাও গরুর গাড়িতে বাইক চাপিয়ে মিছিল করে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির অভিনব প্রতিবাদ তৃণমূলের।
দ্বিতীয় দিনে বাঁকুড়ার কোথাও দড়ি দিয়ে চারচাকা গাড়ি টেনে আবার কোথাও গরুর গাড়িতে বাইক চাপিয়ে অভিনব প্রতিবাদে সামিল হল তৃনমূল কর্মী সমর্থকরা। পেট্রল ডিজেলের দাম অবিলম্বে না কমলে আন্দোলন লাগাতার ভাবে চালিয়ে যাওয়ার হুশিয়ারি দিয়েছে তৃনমূল। পেট্রল ডিজেলের লাগাতার দাম বৃদ্ধিতে রীতিমত নাকাল সাধারণ মানুষ। মার খাচ্ছে পরিবহন থেকে শুরু করে কৃষিকাজ। পরিবহন খরচ বেড়ে যাওয়ায় বৃদ্ধি পাচ্ছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম। রান্নার গ্যাসের দামে আগুন লেগেছে মধ্যবিত্তের হেঁসেলে।
মালদা
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির জেরে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ দেখিয়ে গরুর গাড়ি চেপে এবং সাইকেল চালিয়ে অভিনব প্রতিবাদ করলেন রাজ্যের সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন । পাশাপাশি মালদা শহরের একটি পেট্রোল পাম্পে বসে প্রতিবাদ জানিয়ে অবস্থান-বিক্ষোভ করলেন তৃণমূলের জেলা সভাপতি তথা সাংসদ মৌসুম নূর । মালদার পৃথক দু'টি এলাকায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। রাজ্য নেতৃত্বের নির্দেশে রাজ্য জুড়ে দুই দিনের পেট্রোল ডিজেলের মুল্য বৃদ্ধির রবিবার ছিল শেষ দিন। এদিন মালদা জেলার প্রতিটি ব্লকের পেট্রোল পাম্পগুলিতে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

Post a Comment